রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর এর ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৮ আগষ্ট) বাদ মাগরিব গফরগাঁও প্রেসক্লাবের শামছুল হক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব।
গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লবের সঞ্চালনায় মরহুমের কর্মময় জীবনীর উপর আলোচনা অংশ নেন, প্রবীণ সাংবাদিক ফকির এ মতিন, এইচ কবির টিটো ও মরহুমের ছেলে আনোয়ারুল কবির।
এসময় সাংবাদিক মোঃ আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম খান, তফাজ্জল হোসেন, মোফাজ্জল আনসারী, মাজহারুল আলম মিথুন, আরশাদ আহমেদ, মতিউর রহমান, নজরুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।