রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে চোরে যাওয়া ১টি গরুসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জানান,
অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীনের সার্বিক দিক নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় থেকে রোববার (৬ আগষ্ট) ভোর সকাল পর্যন্ত পঞ্চগড় জেলাধীন তেতুলিয়া থানা এলাকা, গাজীপুর জেলাধীন জয়দেবপুর থানার ধীরাশ্রম এলাকা এবং পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেফতার করা হয়।
এ সময় চুরি যাওয়া ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ১টি গরুও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো – মোঃ বিল্লাল হোসেন ওরফে বেলাল (৪০), পিতা-মোঃ তাহের আলী ওরফে তহের আলী, গ্রাম- চর মছলন্দ, উপজেলা/থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ (আসামীর বিরুদ্ধে ০১ টি জিআর ওয়ারেন্ট ও ১৭ টি মামলা রহিয়াছে), সৈয়দ আলী (৪৮), পিতা-মৃত-আক্কাছ আলী, গ্রাম- ধীরাশ্রম পশ্চিম পাড়া , উপজেলা/থানা- সদর থানা, জেলা -গাজীপুর ও মোঃ রাসেল মিয়া (৩৫), পিতা-মোঃ কামাল উদ্দিন, গ্রাম- চর কাটিহারী ভাটিপাড়া , উপজেলা/থানা- হোসেনপুর, জেলা -কিশোরগঞ্জ।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে গত ২১ জুলাই থানায় একটি মামলা ( মামলা নং -০৯) হয় এ সংক্রান্ত। পরে গোপনে তথ্য পেয়ে ঘটনাস্থলে সঙ্গীর ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে চোরাই যাওয়া গরুসহ তিন চোরকে হাতেনাতে গ্রেফতার করেন। রোববার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গরু মালিকের নিকট গরু হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।