মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় ১৫ ও২১আগষ্টের মাষ্টারমাইন্ডদের বিচার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে উপজেলা যুবলীগ।
সোমবার (৭আগষ্ট ) বিকাল সাড়ে তিনটায় মানববন্ধন কর্মসূচি শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক আ:মান্নান ও যুগ্ম-আহ্বায়ক বিপ্লব হোসেন চৌধুরীর নেতৃত্বে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা যুবলীগের সদস্য মশিউর রহমান সুমন,আনাস চৌধুরী,মাসুম বিল্লাহ,মাহফুজ আহমেদ,কামারিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেন,বানিহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন, ওয়াড সভাপতি হান্নান খান, রামপুর ইউনিয়নের যুবলীগ নেতা সাইফুল ইসলাম, গালাগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক লিটন মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।