মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই ) সকালে উপজেলার পরিষদ প্রাঙ্গনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার,
ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মেজবাউল আলম রুবেল চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা সুরজিৎ পারিয়াল, ইউপি চেয়ারম্যান এ,কে,এম আজাহারুল ইসলাম সরকার, খাদেমুল আলম শিশিরসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।