গফরগাঁওয়ে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধি।।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা পর্যায়ে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দিনব্যাপী ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫ টি ইভেন্টে ৭৫ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *