গফরগাঁওয়ে লংগাইরে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইরে ৮ নং ওয়ার্ডের বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) মাগরিবের পর পাগলা থানা পুলিশের আয়োজনে লংগাইর ইউনিয়নের কাজা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ।
লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে
আরও বক্তব্য রাখেন, লংগাইর ইউপির ৪নং বিট অফিসার এসআই সামিউল হক, ইউপি মেম্বার সহ সুধীজন প্রমূখ।
মাদক, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাহ, জঙ্গি ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধ ছিল এ সভার উদ্দেশ্য।
এ সময় বক্তারা বলেন, পুলিশ ইচ্ছে করলেই এলাকার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান ওসি।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!