গফরগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ , দুই গরু উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের ১২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছেন।
এদের মধ্যে থানা পুলিশের অভিযানে সি আর ওয়ারেন্টভুক্ত আসামি একজন, পেনাল কোড এর আসামী দুইজন সহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুইটি চোরাই গরু উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
আসামিরা হলেন-সিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জামিল মিয়া, পিতা-মফিজ উদ্দিন, গ্রাম- বাসুটিয়া (বাসুটিয়া বাজারের পিছনে) , পেনাল কোড এর আসামী মোঃ ইসমাইল হোসেন (২৫), পিতা-মৃত বদিউজ্জামান, গ্রাম- চর মছলন্দ চর কামারিয়া, মোঃ বাপ্পি মিয়া (২৪) পিতা- মোঃ কামাল হোসেন, গ্রাম-চর মছলন্দ মাইজপাড়া, নাজমুল হক (৩৬), পিতা-মৃত মনির উদ্দিন, গ্রাম-চর মছলন্দ মাইজপাড়া এবং পেনাল কোড এর আসামী কামাল হোসেন (৪৫), পিতা-মৃত তাহের আলী, গ্রাম- চর মছলন্দ মাইজপাড়া , উপজেলা/ থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ।
অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন এর সার্বিক দিক নির্দেশনায় এবং গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ পৃথকভাবে শুক্রবার (২১ জুলাই) রাত থেকে শনিবার (২২ জুলাই) ভোর পর্যন্ত ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা এবং গফরগাঁও থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের শনিবার (২২ জুলাই) সকালে দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!