গফরগাঁওয়ে জাতীয় পাবলিক সার্ভিস উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক প্রমূখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!