আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কাউন্সিল না করে উপজেলা ও পৌর শ্রমীকদলের ‘পকেট কমিটি’ দেয়ার প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মিছিলটি পৌরসভার নতুন বাসট্যান্ড থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রিয় ঈদগাহ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
শ্রমীকদলের কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করে বলেন, ত্যাগী ও নির্যাতিত সক্রিয় নেতা-কর্মীদের বাদ দিয়ে আ’লীগ পরিবারের সন্তানদের দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে রাতের আঁধারে ওই পকেট কমিটি গঠিত হয়েছে।
জানাযায়, সোমবার জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন ভালুকা উপজেলা ও পৌরসভার শ্রমিকদলের আংশিক কমিটির অনুমোদন দেয়। কোনো কাউন্সিল না কওে, মোটা অংকের টাকার বিনিময়ে জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পকেট কমিটি অনুমোদন দেয়ায় প্রতিবাদ ও নতুন কমিটি বাতিলের দাবিতে ভালুকা উপজেলা শ্রমিকদলের বিক্ষোব্ধ নেতা কর্মীরা এ কর্মসূচীর আয়োজন করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সদ্য বিলুপ্ত কমিটির সদস্য কায়সার আহম্মেদ কাজল, সাইফুল ইসলাম, মানিক সরকার, আল মাদিন সরকার ইনাম ও আবদুল মতিন প্রমুখ।