সরকারের উন্নয়ন প্রচারণায় দ্বারে দ্বারে গফরগাঁও উপজেলা যুবলীগের নেতাকর্মী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের কালিরহাট, রৌহা প্রদীপ মার্কেট ও মীর বাজার এলাকায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে এ প্রচারণা চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক এম. সালাহউদ্দিন পলাশ, যুগ্ন-আহবায়ক মাহমুদ হাসান সজীব সহ ইউনিয়ন ও উপজেলা যুব লীগের নেতৃবৃন্দ।

উপজেলা যুব লীগের আহবায়ক এম.সালাহ উদ্দিন পলাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের পক্ষে সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণকালে নৌকায় ভোট চেয়ে ঘরে ঘরে এবং হাটে বাজারে প্রচারণা চালানো হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!