গফরগাঁওয়ের রাওনাতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে গত রোববার (২৫ জুন) বিকেলে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রাওনা ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ।

ওপেন হাউজ ডে সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুক নিরোধ বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

এসময় আরো বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের বিট অফিসার গফরগাঁও থানার এস আই নজরুল ইসলাম, ইউপি সদস্য সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন প্রমুখ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *