গফরগাঁওয়ের পাগলায় মাদক মামলা আসামিসহ ৬ জন গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানায় পুলিশের অভিযানে এক মাদক মামলা আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রোববার দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সোমবার (২৬ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের
ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ জানান, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন এর নির্দেশনায় থানায় বিভিন্ন এলাকায় অভিযানে মাদক মামলার আসামি একজন, সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী তিনজন এবং জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী দুইজন সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এই ৬ আসামিকে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *