গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জুন) ভোররাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া এলাকায় থেকে আসামি মোঃ সেলিম (৩৫), পিতা-চাঁন মিয়া, গ্রাম- পুখুরিয়া এবং আল আমিন (২৮), পিতা-আঃ হামিদ, গ্রাম- ষোলহাসিয়া , উপজেলা/থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এবং পালিয়ে যাওয়ায় নোমানে ওরফে রোমান (৪০) এর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়াও একই রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আসামী আতিকুল রহমান জুয়েল (৪৫), পিতা-মৃত আঃ কদ্দুস, গ্রাম- তেতুলিয়া, রিফাত জাহান রানা (২৮), পিতা-মোঃ মিয়াজ উদ্দিন, গ্রাম- তেতুলিয়া এবং মোঃ রাফি (২২), পিতা-মোঃ ফজলুল হক, সাং- ভারইল, উপজেলা/থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, মাদক বিষয়ে গফরগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ৫ আসামিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।