প্রকাশিত হয়েছেঃ জুন ২৬, ২০২৩ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মিয়াজ উদ্দিন নান্টু (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজের পরদিন জঙ্গল থেকে লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাদিগড় জাতীয় উদ্যানের ভেতর থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুবদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিয়াজ উদ্দিনকে রোববার সকাল থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। সোমবার বিকেলে উপজেলার কাদিগড় জাতীয় উদ্যানের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। লাশটির মুখ দিয়ে ফেণা ঝড়ছিলো।
নিহতের ছেলে সুরুজ মিয়া জানান, পাশের নয়নপুর গ্রামের আদম দালাল হাবিব মিয়া বেশ কিছুদিন আগে তার ভাগিনা রনিকে (২২) চার লাখ টাকার বিনিময়ে কাতার পাঠান। কিন্তুকাজ না থাকায় কোম্পানী কর্তৃপক্ষ ২১ দিন পর তার ভাগিনাকে দেশে পাঠিয়ে দেয়। তারপর দালালের সাথে কয়েকদফা আলোচনা হলে গত রোববার (২৫ জুন) সকাল ১১ টার দিকে তার বাবাকে টাকা ফেরৎ দেয়ার কথা বলে খবর দিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সন্ধ্যায় ফোনদিলে তার বাবার ফোনটিও বন্ধ পাওয়ায় যায়। পরে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিলেও তার বাবাকে খোঁজে পাচ্ছিলোনা। সোমবার বিকেলে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে তার বাবার লাশটি সনাক্ত করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মো: কামাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com