ময়মনসিংহের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন আফরোজা নাজনীন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন গফরগাঁও, পাগলা ও ভালুকা থানা দায়িত্বরত (গফরগাঁও সার্কেলে) অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন।
গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার প্রদান করা হয়েছে।
অপরাধ দমন, মাদক উদ্ধার, চুরির মামলা উদঘাটন, দক্ষ ও সাহসিকতা, সমাজ থেকে অপরাধ নির্মূলের জন্যে সচেতনতা বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, মামলা দ্রুত নিষ্পত্তি করা, দায়িত্বাধীন থানাসমূহের সার্বিক আইন শৃঙ্খলার উন্নতিকল্পে ভূমিকা রাখার জন্য
অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীনকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার  (প্রশাসন) রায়হানুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৩ সালের মে মাসের ভাল কাজের জন্য নিষ্ঠাবান ও পরিশ্রমী অফিসারদের উত্তম পুরস্কারে ভূষিত করেন। এসময় পুলিশ সুপারের গতিশীল নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আফরোজা নাজনীন। তিনি গফরগাঁও, পাগলা ও ভালুকা থানা পুলিশের অফিসার-ফোর্সগণের অব্যাহত সহযোগিতার জন্য তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে।  মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে আমি কাজ  করবো।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *