রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ হোসেন (৪০) নামের ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ এর দিকনির্দেশনায় একদল পুলিশফোর্স গত সোমবার গভীররাতে উপজেলার পাইথল ইউনিয়নের জয়ধরখালী এলাকায় অভিযান পরিচালনা করে টাকা-পয়সায় লেনদেনের মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হোসেনকে গ্রেফতার করে। সে জয়ধরখালী গ্রামের আঃ রাজ্জাকের ছেলে। বিজ্ঞ আদালতে সাজা প্রদানের পর থেকে সে পলাতক অবস্থায় ছিলেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে গতকাল মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।