গফরগাঁওয়ে শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা দায়ের, আটক-২

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
শিশু সন্তানকে জিম্মি করে মা কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত ১৬ জুন, শুক্রবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাবর এলাকায় ঘটে।

এ ঘটনায় ওই গৃহবধূ ও তার পরিবারের লোকজন স্থানীয় ইউপি মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থী হন। তিনদিনেও বিচার না পেয়ে গৃহবধূ নিজেই বাদী হয়ে গত সোমবার (১৯ জুন) রাতে ধর্ষণের চেষ্টা ঘটনায় পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ ও গৃহবধূ পরিবারের লোকজন জানায়, কাজের সুবাদে গৃহবধূর স্বামী নারায়নগঞ্জে থাকায় শিশু সন্তানকে নিয়ে বাড়িতে একাই বসবাস করেন ওই গৃহবধূ। গত ১৬ জুন, শুক্রবার রাতে বিদ্যুৎ না থাকায় এবং প্রচন্ড গরমের কারনে বসত ঘরের দরজা খোলা রেখে ওই গৃহবধূ শুয়ে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত আনুমানিক
সাড়ে ১১টা দিকে প্রতিবেশি তানভীর (২৮), জলিল (৩৫) ও সুমন (৩০) ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে গৃহবধূর দুই বছরের শিশু সন্তান আরাফাতকে জিম্মি করে তানভীর গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় তার সহযোগী জলিল ও সুমন তাকে সহায়তা করে। পরে গৃহবধূর ডাক চিৎকারে হুমকি দিয়ে চলে যায় তারা।

ঘটনাটি পরিবারের লোকজনকে জানানো পর তাঁরা বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থী হলে তারা শালিসে মীমাংসার উদ্যোগ নেবেন বলে জানান। কিন্তু ঘটনার তিনদিনেও কোনো বিচার না পেয়ে ওই গৃহবধূ উপযুক্ত বিচার চেয়ে গত সোমবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত জলিল ও সুমনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *