সংবাদ প্রকাশের পর রাস্তার কাজ করলেন ইউপি সদস্য

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কাজ না করেই কাবিটা প্রকল্পের অর্থ আত্মসাতের চেষ্টা শিরোনামে অনলাইন নিউজপোর্টাল দিগন্তবার্তায় সংবাদ প্রকাশের পর প্রকল্প সভাপতি তাৎক্ষনিক ভেকু ও শ্রমিক দিয়ে সিডিউল অনুযায়ী রাস্তাটির কাজ করেছেন বলে জানা গেছে। এতে এলাকাবাসি ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। ঘটনাটি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বান্দিয়া পশ্চিমপাড়ায় ।
সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বান্দিয়া জব্বার খানের বাড়ি থেকে গোলাপের বাড়ি পর্যন্ত রাস্তাটি মাটি দিয়ে সংষ্কারের জন্য এক লাখ ২৬ হাজার ৬৬ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্প সভাপতি ওই ওয়ার্ডের মেম্বার আতিকুর রহমান খান প্রথমে অর্ধেক টাকা উত্তোলন করলেও কাজ করেননি। জুন মাসের প্রায় অর্ধেক সময় পাড় হতে চললেও রাস্তাটিতে কাজ না হওয়ায় স্থানীয়রা কাজ না করার আশঙ্কায় বিষয়ে অভিযোগ করেন।
ওয়ার্ড মেম্বার আতিকুর রহমান খান জানান, প্রথম বরাদ্দ পাওয়ার পর মাটি পেতে সমস্যা হওয়ায় এমনকি আবহাওয়া খারাপের কারণে কাজ করা সম্ভব হয়ে উঠেনি। পরে স্থানীয় লোকদের সাথে আলোচনা করে এমনকি বেশ কিছু দূর থেকে মাটি সংগ্রহ করে তিনি শতভাগ কাজ করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: আবুল কালাম আজাদ জানান, কাবিটা কর্মসূচির আওতায় রাস্তার জন্য বরাদ্দকৃত ওই প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আতিকুর রহমান খান প্রথম বিল নিয়ে মাটি সংগ্রহে সমস্যার কথা বলে কাজ করতে বিলম্ব করলেও পরবর্তিতে তিনি সন্তোষজন কাজ করেছেন। তিনি সরেজমিন গিয়ে ও এলাকাবাসির সাথে কাজের মান নিয়ে কথা বলেছেন। এলাকাবাসিও রাস্তার কাজে সন্তোষ প্রকাশ করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *