ঈদুল আযহা উপলক্ষে পাঁচবাগ ইউনিয়নে ভিজিএফের চাউল বিতরন শুরু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ পরিবারে বিনামূল্যে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এ কর্মসূচি উপলক্ষে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগান নিয়ে
আজ সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১ হাজার ৪২৩ টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরন কার্যক্রম শুরু করেছেন।

গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের নির্দেশক্রমে পাঁচবাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম।

এসময় উপজেলা ট্যাগ অফিসার, পাঁচবাগ ইউনিয়ন পরিষদের সচিব, সকল ইউপি সদস্য / সদস্যা, উদ্দোক্তা, পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *