প্রকাশিত হয়েছেঃ জুন ১৭, ২০২৩ সময়ঃ ৪:৩৫ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ভাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় গত শুক্রবার (১৬ জুন) রাতে শিশু ধর্ষণের ওই ঘটনাটি ঘটে। মডেল থানা পুলিশ ধর্ষণের অভিযোগে রবিন (২১) নামে পাশের বাসার এক ব্যক্তিকে আটক করেছে। রবিন গৌরিপুর উপজেলা চুরালীয়া গ্রামের শাজাহানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ওই শিশুর মা ভালুকার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় ভাড়ায় বসবাস করে স্থানীয় একটি কারখানায় কাজ করেন। পোশাককর্মী স্ত্রীকেনিয়ে পাশাপাশি বাসায় ভাড়ায় বসবাস করেন সিএনজি চালক রবিন। গত শুক্রবার ঘটনার রাতে ওই শিশুটির মা ও রবিনের স্ত্রী কারখানার কাজে চলে যান। এদিকে, মায়ের অনুপস্থিতির সুযোগে রবির কৌশলে ওই শিশুদের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে, কাজ থেকে বাসায় ফিরে এলে শিশুটি তার মাকে ঘটনার কথা জানায়। পরে, সরকারী জরুরী সেবা ৯৯৯ এ ফোন ফোন পেয়ে পুলিশ রবিরনকে গ্রেফতার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com