রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১০ নং উস্থি ইউনিয়নের বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ইউনিয়নের বরবাড়ী এলাকায় পাগলা থানার আয়োজনে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উস্থি ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তোতা’র সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় মাদক, বাল্যবিবাহ, চুরি, জুয়া ও ইভটিজিং সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন পাগলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই মোঃ ছায়েদুর রহমান, এএসআই কামরুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ মহসিন, ইউপি মেম্বার, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুধীজনসহ সর্বস্তরের লোকজন প্রমূখ।