রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলব্রীজ থেকে পড়ে গিয়ে হাফেজ আব্দুর রশিদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ পুখুরিয়া রাশিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
গত সোমবার দুপুরে মশাখালী ইউনিয়নের শিলা রেলব্রিজে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার থেকে জানা যায়, নিহত হাফেজ আব্দুর রশিদ মোটরসাইকেল নিয়ে মশাখালী টু গয়েশপুর সড়কে শিলা রেলব্রীজটি পাড় হতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মণি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।