রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্যান্সার, কিডনী, সিরোসিস, স্ট্রোকে পেরালাইজ্স, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, উস্থি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা, উপজেলা সমাজসেবা অফিসার তাসলিমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাশেদ খান, উপ সহকারী প্রকৌশলী আল আমিন, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদির সহ সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা প্রমূখ।
প্রসঙ্গত চিকিৎসা সহায়তার জন্য আবেদনকারী ৩১ জনের মধ্যে ৭ জনকে ৫০ হাজার টাকা করে চেক অন্যদের ২ (দুই) হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতায় অনন্য। তিনি সব সময় অসহায় মানুষের কথা ভাবেন। অসুস্থদের চিকিত্সা সহায়তার মাধ্যমে আবারো তা প্রমাণ হলো।