গফরগাঁওয়ে ভ্রাম্যমান আদালত জলকামান দিয়ে বন্ধ কর দিলো ইটভাটা, ৫০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ এপ্রিল) দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবিদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার নিগুয়ারি ইউনিয়নের চামুর্থা গ্রামে বিবিবি ব্রিকস নামক ইটভাটাটি বন্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবিদুর রহমান জানান, লাইসেন্স না থাকায় এবং কাঠ পোড়ানোর অপরাধে বিবিবি নামক অবৈধ, অনুমোদনহীন ইটভাটাটির ভাটার আগুন ফায়ার সার্ভিসের জলকামান দিয়ে নিভিয়ে বন্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় স্কেভেটের দিয়ে এই অবৈধ ইটভাটার চুল্লির কয়েকটি দেওয়ালও ভেঙে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপপরিচালক রুবেল মাহমুদ, পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মৌসুমে উচ্চ আদালতের আদেশে এই ইটভাটাটি দুইবার বন্ধ করে দেওয়া হলেও কখনোই তা বন্ধ হয়নি। ভ্রাম্যমান আদালত চলে যাওয়ার পরপরই ইটভাটাটি আবার চালু করা হয়। চলতি মৌসুমে উচ্চ আদালতের আদেশ অমান্য করে, অপকৌশলের আশ্রয় নিয়ে এমবিবি নাম পরিবর্তন করে বিবিবি নামে অবৈধ ইটভাটাটি পুরোদমে চালু ছিল।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *