রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)-এর মতবিনিময় সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ রোববার (২ এপ্রিল) ২০২৩ খ্রি. বিকাল ৫:৩০ ঘটিকায় গফরগাঁও থানা সংলগ্ন দুপ্রক কার্যালয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ জেলা কার্যালয়ের
দুদকের উপ- পরিচালক মোঃ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ময়মনসিংহ জেলা দুপ্রকের সভাপতি ডাঃ হরি শংকর দাস, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক প্রমূখ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি
এর সভাপতি ডাঃ কে এম এহছান এডভোকেট সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- গফরগাঁও জোন পল্লী বিদ্যুতের ডিজিএম শাহিনা আক্তার, ময়মনসিংহ জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ হাসেন আহমেদ তারা গোলন্দাজ,
উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আরিফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন, গফরগাঁও ‘৮৫ এর সভাপতি আব্দুল হামিদ বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ প্রমূখ। শেষে দোয়া ও
মোনাজাত পরিচালনা করেন
হাফেজ মাওলানা ওমর ফারুক খান।