গফরগাঁওয়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলায় গফরগাঁওয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের সেমি পাকা ঘর পাচ্ছেন আরো ১০ ভূমি ও গৃহহীন পরিবার। আগামী বুধবার (২২ মার্চ) উপকারভোগী পরিবারের মধ্যে ১০ টি পরিবারের নিকট গৃহসমুহ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গফরগাঁও উপজেলা প্রশাসন ইতোমধ্যে এসব ঘরের জমির দলিল ও গৃহ হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালে গফরগাঁও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান এই তথ্য জানান। তিনি আরো বলেন, “অন্তর্ভুক্তিমুলক উন্নয়নের শেখ হাসিনা মডেল” পৃথিবীর আর কোন দেশে নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই সারা বাংলাদেশে ভূমিহীনদের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। ২২ মার্চ চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যুগে সারাদেশে ভূমিহীনদের প্রায় ৪০ হাজার ঘরের চাবি হস্তান্তর করবেন। সরকারের উন্নয়নের এ কর্মকান্ড-কে তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিং কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী আল আমিন, উপজেলা পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, লংগাইর ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন বিপ্লবসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ প্রমূখ।
জানা গেছে, গফরগাঁও উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪২৩টি। ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ৩২৫ টি গৃহহীন পরিবারকে ইতোমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ১ম ধাপের নির্মিত ৯৮ টি’র মধ্যে ১০ টি পাকাঘর উপকারভোগী পরিবারকে হস্তান্তর করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫ শ’ টাকা।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *