গফরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টায় বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কবীর আহমেদের সঞ্চালনায় শিক্ষক ও অভিভাবকদের সাথে শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নূরুজ্জামান ও সহকারী শিক্ষক জাহিদুর রহিম।
অনুষ্ঠানে এস.এস.সি মডেল টেস্টে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য গফরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়াও সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীকে মেডেল প্রদান করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *