গফরগাঁওয়ে লামকাইন কে এ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে লামকাইন কে এ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২০ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ পুরষ্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান প্রবাল এর সভাপতিত্বে ত্রুীড়ানুষ্ঠান উদ্বোধন করেন বিশেষ অতিথি মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম ও পাঁচবাগ ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আল আবেদীন আকরাম মাষ্টার। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক নূরুল হক লিমন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান প্রবাল তার বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন ইভেন্টে নিয়মিত খেলাধুলা করতে হবে।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিকেলে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *