রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদের নির্দেশে একদল পুলিশ ফোর্স থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- জি আর ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার চরআলগী বালুয়াকান্দা গ্রামের কুদ্দুস আলীর ছেলে রতন (৩০), মৃত সোহরাব উদ্দিনের ছেলে সোহেল (৩৫), চরমছলন্দ (কাচারীপাড়া) গ্রামের মৃত গিয়াসউদ্দিন গেসুর ছেলে সাহিদ ওরফে শহিদ (৩৫), মৃত আঃ ছালামের ছেলে মোঃ নজরুল (৪০), চরমছলন্দ (মড়লপাড়া) গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ নিজাম (৪৫), এবং সি আর ওয়ারেন্টভুক্ত আসামী গফরগাঁও গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে রাতুল মিয়া ও দিঘা বানেহালা গ্রামের মৃত নূরুল ইসলাম ওরফে লালু মুন্সির ছেলে শরীফ হোসেন ওরফে রতন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, তাদেরকে শুক্রবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।