রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ১৭ ফেব্রুয়ারী, শুক্রবার রাতে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদের নির্দেশে একদল পুলিশ ফোর্স থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শিলাসী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে, জি আর ওয়ারেন্টভুক্ত আসামী বদরুল আলম, পুলিশ আইনে মামলায় আসামী জালেশ্বর গ্রামের শাজাহানের ছেলে শরিফুল ইসলাম (৩০), রিমান্ড ফেরত
পুখুরিয়া গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ আতিকুল ইসলাম (২৪) ও ষোলহাসিয়া গ্রামের মোঃ মকবুল হোসেন ওরফে বটু মিস্ত্রির ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, তাদেরকে গতকাল শনিবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।