তারাকান্দায় বিএনপির পদযাত্রা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় ১০ ইউনিয়ন বিএনপির পদযাত্রা সফলের লক্ষে প্রস্তুতি সভা সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঐশী রাইস মেইল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পদযাত্রা সফল করতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার,মাসুদ রানা খান,তারাকান্দা উপজেলা বিএনপির নেতা ইয়াসিন মেম্বার,শাজেদুল করিম খোকন,আসাদুজ্জামান আসাদ,মান্নান মেম্বার,ড়া: আজিজুল হক,রফিকুল ইসলাম,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ,
তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল ও আবুল কালাম আজাদ,মৎস্য জিবিদলের আহবায়ক মোখলেছুজ্জামান মুকুল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল,ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির,শ্রমিকদলের আহবায়ক পাভেল মন্ডল,যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার, জিয়া মঞ্চ এর সদস্য সচিব মিজানুর রহমান সোহাগ, আব্দুর রশিদ সরকার প্রমূখ।
এ সময় তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *