গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও টি-শার্ট।
সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মোঃ রফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবক নিহত হন। পরে স্থানীয়রা গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। আনুমানিক ৩০/৩২ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *