ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ভালুকা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মইনুদ্দিন মিলিটারীর ছেলে রাকিব আল হাসান (২৫) ও উপজেলার কাচিনা বাজার এলাকার মো. কেরামত আলী। গত রোববার (০৫ ফেব্রæয়ারী) রাত ৮টার দিকে ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও উপজেলার কাচিনা বাজার এলাকায় ওই দুর্ঘটনা দু’টি ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ঘটনার রাতে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে হাজিরবাজার যাচ্ছিলেন রাকিব। ওই সময় ঢাকা-ময়মনসিংহ মহসড়কে উপজেলার হাজিরবাজার নামক স্থানে অপর একটি মোটরসাইকেলের সাথে রাকিবের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে রাকিব মহাসড়কের উপর ছিটকে পড়লে ঢাকাগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় রাকিব। অপরদিকে, একই রাতে কাছাকাছি সময়ে উপজেলার কাচিনা বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ কেরমত আলী গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *