চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৪৫ তম সভা অনুষ্ঠিত।

শেয়ার করুন :

চট্টগ্রাম ব‍্যুরো।।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১৪৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২শে জানুয়ারি (রবিবার) ২০২৩ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিঃসদস্যগণ অংশগ্রহণ করেন। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *