রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট মোঃ মোস্তাফিজার রহমান এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন খন্দকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ত্রুেস্ট প্রদান করা হয়।
এছাড়াও নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান গফরগাঁও পৌরসভা, গফরগাঁও ভূমি অফিস, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও প্রেসক্লাব পরির্দশন করেন।