গফরগাঁওয়ে প্রবীণ সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাব, শহীদ বেলাল পাঠাগার ও পদ্মপাপড়ি কচি কাঁচার মেলার প্রতিষ্ঠাতা প্রয়াত প্রবীণ সাংবাদিক শামছুল হক এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও প্রেসক্লাব সভাপতি উপাধ্যক্ষ শফিকুল কাদিরের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেষ্ঠ সাংবাদিক ফকির এ মতিন, সাংবাদিক আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম খান, তফাজ্জল হোসেন, এইচ কবির টিটো, নজরুল ইসলাম, আনোয়ারুল কবির মামুন, রমিজ উদ্দিন, নূর মোহাম্মদ ইয়ন প্রমুখ। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণীয় যে, সাংবাদিক শামছুল হক প্রায় ৫০ বছর দৈনিক ইত্তেফাক পত্রিকায় সততার সাথে সাংবাদিকতা করেছেন। অনেকেই তার হাত ধরে সাংবাদিকতা করে প্রতিষ্ঠা পেয়েছেন। শামছুল হক ময়মনসিংহ প্রেসক্লাব পদক সহ সাদা মনের মানুষ নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ সালের ৩ জানুয়ারি তিনি অসুস্থতা জনিত কারণে মৃত্যু বরণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *