ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শামসুল আলম সভাপতি – বুলবুল সম্পাদক

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি ॥

ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে শামসুল আলম খান, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও কোষাধ্যক্ষ পদে নজীব আশরাফ সহ ১৩ পদে বিনা প্রতিদ্বন্ধিতা নির্বাচিত হয়েছেন। ১৪ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আবুল কাশেম নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। তিনি জানান, ময়মনসিংহ রিপোর্টার্স  ইউনিটির কার্য-নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নিবার্চনে ১৫টি পদে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই -বাছাই শেষে ১৩ টি মনোনয়ন বৈধ হিসেবে চুড়ান্ত হয়।
কোন পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনী তফসিল মোতাবেক বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত হলেন, সভাপতি পদে আলহাজ্ব শামসুল আলম খান (ইনকিলাব), সহ সভাপতি মতিউল আলম (মানবজমিন), সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ (সংবাদ প্রতিদিন), যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম (আমাদের সময়), কোষাধ্যক্ষ নজীব আশরাফ ( দৈনিক করতোয়া), সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা মানিক  দৈনিক গণকন্ঠ), প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক জাকারিয়া তারেক  (দেশের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক  সম্পাদক সালাহ উদ্দিন বেলাল (ফাইন্সিয়াল এক্সপ্রেস), প্রচার  ও প্রকাশনা  সম্পাদ হারুন অর  রশিদ (সমকাল), দপ্তর সম্পাদক এম এ মোতালেব (খবরপত্র), কার্য নির্বাহী পরিষদের সদস্য পদে শেখ মহিউদ্দিন আহাম্মেদ (ইত্তেফাক ও চ্যানেল আই), আবদুল হাফিজ (আমাদের অর্থনীতি) ও মোশাররফ হোসেন জুয়েল (দেশ জনতা)।
নির্বাচন কমিশনে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক আঃ সামাদ আজাদী। উল্লেখ্য দীর্ঘ একযুগ পর সিনিয়র সদস্য আবুল কাশেমের আহবানে গত ১১ নভেম্বর ময়মনসিংহ প্রেসক্লাবে রিপোর্টার্স ইউনিটির এক জরুরী সাধারণ সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক আবুল কাশেমকে প্রধান নির্বাচন কমিশনার করে ২ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সদস্য চাঁদা পরিশোধ করে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *