রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে মধ্য বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন।
আলোচনা অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী,
মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক মতিউর রহমান বাবুল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, সদস্য ও ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সজিব,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল,পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিব মাহমুদ সিয়াম প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।