রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেতার করে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ (পশ্চিমপাড়া) গ্রামের ওয়াইজ উদ্দিনের ছেলে সবুজ (২৫) ও মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ ওয়াইজ উদ্দিন (৪৫) এবং গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মোতালেবের ছেলে মোশারফ হোসেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, তিনজনকে ধৃত করিয়া বুধবার সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।