রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে
বাংলাদেশ মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৬ ডিসেম্বর)
বাদ যোহর থেকে এশা পর্যন্ত উপজেলার ধাইরগাঁও বাজার সংলগ্ন নওখলা ঈদগাহ মাঠে এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির সম্পন্ন হয়।
গফরগাঁও দুগাছিয়া জামিয়া হুসাইনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সালমানীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এসময় উপস্থিত ছিলেন আইএবি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবদিন সহ বরেন্য ওলামা মাশায়েখগন ।