স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ময়মনসিংহ অফিস ইনচার্জ/স্টাফ রিপোর্টার, মাইটিভির জেলা প্রতিনিধি, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক, সাংবাদিক বহুমুখি সমবায় সমিতির কোষাধ্যক্ষ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলামের ছোট ছেলে নাবিল মাহমুদ ইসলাম নাদিয়ান উচ্চ শিক্ষার্থে অস্ট্রেলিয়া গমন করেছেন।
গত ৫ ডিসেম্বর সোমবার দুপুর একটা ৩৩ মিনিটে নাবিল মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন এবং ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় নিরাপদে মেলবোর্ন অবতরণ করেন।
নাবিল অষ্ট্রেলিয়ার মেলবোর্নের মনাস ইউনিভার্সিটিতে আইটি সাইবার সিকিউরিটি বিষয়ে গ্র্যাজুয়েশন করবেন।
নাবিল ময়মনসিংহ ও ঢাকা অন্বেষা ইন্টারন্যাশানাল স্কুল এন্ড কলেজ থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল কৃতিত্বের সাথে পাস করেন। নাবিলের জন্য তাঁর পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।