গফরগাঁওয়ে সাপের দংশনে এক ব্যাক্তির মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সালটিয়া ইউনিয়নে সাপের ছোবলে আব্দুল মোমেন (৪২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ওই ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি রৌহা গ্রামের আহাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় আব্দুল মোমেনকে সাপে কাটে। সাপের বিষের কারণে ছটফট করতে থাকলে তাকে ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
পরে গত বৃহস্পতিবার রাতে সে মারা যায়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!