ময়মনসিংহের ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর উদ্বোধন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন সংলগ্ন মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।

উক্ত ডিজিটাল উদ্ভাবনী মেলায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো: সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!