রফিকুল ইসলাম খান , গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রখ্যাত চিকিৎসক, সমাজ সেবক ও প্রবীণব্যক্তিত্ব ডাঃ মোঃ নওয়াব আলী (৯৯) আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় গফরগাঁও শহরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) বাদ যোহর পৌরশহরে শিবগঞ্জ রোড পুরাতন বাসস্ট্যান্ড মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।