গফরগাঁওয়ে কলেজ ছাত্রীর উপর হামলা ঘটনায় অভিযুক্ত আসামীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমে ব্যর্থ হয়ে স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্রী জান্নাত আরার উপর হামলার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত আসামী উপজেলার উথুরী গ্রামের হুমায়ুন কবিরের বখাটে ছেলে জাহিদকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৩১ অক্টোবর) সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে মহিলা কলেজের শিক্ষার্থী, সেচ্ছাসেবি সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষার্থী নীলা ইসলাম, ইলা ইসলাম লায়লা, শেখ ফয়সাল, মহিলা কলেজের শিক্ষক আহসান হাবিব, হেলাল উদ্দিন প্রমূখ।
গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে কলেজে আসার পথে গফরগাঁও-কান্দিপাড়া সড়কে শিলাসী গ্রামে কলেজ ছাত্রী জান্নত আরার অটো রিক্সার আটকিয়ে বখাটে জাহিদ ও তার তিন সহযোগী রাকিব, শরিফুল ও শান্ত ক্ষুর দিয়ে গালে আঘাত করে। পরে ওই ছাত্রীকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়।
এ ঘটনায় গত শনিবার রাতে তার মা তসলিমা খাতুন বাদী হয়ে ৪ বখাটে যুবককে আসামী করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, মামলায় অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামী জাহিদকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!