গফরগাঁওয়ে জুয়াড়ীসহ ৫ জন আটক

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গত রোববার রাতে পৌরশহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন, গফরগাঁও পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের মোঃ হেলালের ছেলে জুয়েল (২৮), নবাব আলীর ছেলে রুহুল (৩৪), সুরুজ মিয়ার ছেলে মোঃ সুমন ও সালটিয়া গ্রামের শাহেদ আলীর ছেলে মানিক (৫০) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩২)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গতকাল সোমবার দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতে মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!