ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পৃথক র‌্যালী ও আলোচনাসভা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য নিয়ে ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে মডেল থানা, শিল্পপুলিশ ও হাইওয়ে পুলিশ পৃথক র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
ভালুকা মডেল থানা অফিসার ওসি মোহাম্মদ কামাল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, জেলা আ’লীগের শিল্প বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুবেদ আলী মাস্টার, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এসএম আকরাম হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী, আঞ্চলিক শ্রমীকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি জালাল পাঠান, ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন, সাধারন সম্পাদক অনিক তালুকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিরুনীয়া মহিলা কলেজের অধ্যক্ষ হোসনে আরা আকন্দ বিউটি, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান শামসুল হোসাইন, উথুরা ইউপি চেয়ারমস্যান নুরুল ইসলাম, ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিলসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি-সম্পাদকসহ আ’লীগের বিভিন্ন সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে ময়মনসিংহ শিল্পপুলিশ-৫ এর উদ্যোগে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শিল্পপুলিশের ভরাডেবা কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশিংয়ের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও এএসপি কাজী সাইদুর রহমান প্রমূখ।
এদিকে র‌্যালী শেষে হাইওয়ে পুলিশের কার্যালয়ে হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি মো: হানিফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওসি রিয়াদ মাহমুদ, হাইওয়ে কমিউনিটি পুলিশের সেক্রেটারী ফখরুল মুন্সী, শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল সরকার, মাইক্রো পিআপ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!