নিজস্ব প্রতিবেদক, দিগন্তবার্তা ডেক্স।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিশাল র্যালি ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। ভালুকা উপজেলা যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি তারেক উল্যাহ চৌধুরির নেতৃত্বে উক্ত র্যালি ও সমাবেশে উপজেলা ও সকল ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মোড় থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে র্যালিটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক মতিউর রহমান মিল্টনের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা আল মামুন সরকার, মোহাইমিনুল ইসলাম, সাইফুল ইসলাম মানিক, মনির খান এডওয়ার্ড, জাহাংগীর আলম ও হুমায়ুন তালুকদার প্রমুখ।