ট্রেনের দরজায় পা ঝুলিয়ে ভ্রমণ করে আহত এক যাত্রী

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবেশের সময় প্লাটফর্মের কংক্রিটের সাথে ধাক্কা খেয়ে বাবুল (২৩) নামে একজন যাত্রী গুরুতর আহত হয় । সে জামালপুর জেলার ইসলামপুরের হেলালের ছেলে। ট্রেনের দরজায় পা ঝুলিয়ে ভ্রমণ করছিলেন ওই যাত্রী।
আহত ট্রেন যাত্রী বাবুল জানান, তিনি ময়মনসিংহ থেকে ছেড়ে আসা
কমিউটার ট্রেনের দরজায় বসে ঢাকায় যাচ্ছিলেন। ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশ করার সময় প্লাটফর্মের সাথে ধাক্কা খেয়ে দুই পায়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিরাজ বলেন,গুরুতর আহত বাবুল কে চিকিৎসা দেওয়া হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!