মোঃ জাকির হোসেন,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রতিনিধি।।
ময়মনসিংহে ফুলপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের কর্তৃক অভিযান পরিচালিত হয়। এসময় অধিক মূল্যে চিনি বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং উপজেলা পুলিশের একটি টিম।
এছাড়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জনস্বার্থে তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।